Logo
Logo
×

নগরের বাইরে

যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৮:৩৯ পিএম

যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা
Swapno

ফতুল্লার মাসদাইরে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। মোসা. নিলা (২৫) বাদী হয়ে  বৃহস্পতিবার (১০ মার্চ) ফতুল্লা মডেল থানায় স্বামীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

বাদী ফতুল্লা থানার বক্তাবলী মধ্যনগরের মৃত ভাসানীর মেয়ে। আসামী ফুয়াদ হাসান নিপু (২৮) ফতুল্লা থানার মাসদাইর ফারিয়া গার্মেন্টস সংলগ্ন আঃ মান্নানের ছেলে।

 

মামলায় উল্লেখ করা হয় যে, তিন বছর পূর্বে বাদী মোসাঃ নিলার সাথে অভিযুক্ত আসামী ফুহাদ হাসান নিপুর বিয়ে হয়।  বিয়ের পরপর বাদী সৌদি আরব চলে যায়। তবে দুই বছর পূর্বে বাদী দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে সে তার স্বামীকে গরুর ফার্ম করার জন্য ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ দুই লাখ টাকা প্রদান করে।

 

এরই মাঝে তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়। তারপর ও আরো টাকার দাবীতে প্রায় সময় বাদীকে নির্যাতন করতো অভিযুক্ত স্বামী। সন্তান এবং সংসারের কথা চিন্তা করে বিভিন্ন সময় বাদীকে আরো এক লাখ টাকা প্রদান করে। তারপরও আরো টাকা দাবী করতে থাকেন স্বামী ফুহাদ হাসান নিপু। চলতি মাসের ১ তারিখ রাত সাতটার দিকে বাদীর স্বামী বাসায় এসে এক লাখ টাকা যৌতুক দেওয়ার কথা বললে বাদী তা প্রদানে অপারগতা প্রকাশ করে।

 

এতে নিপু ক্ষিপ্ত হয়ে মামলার বাদীকে মারধর করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন বাদীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বোরহান জানান, মামলাটি গুরত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন