Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভক্ত আসামি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৮:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভক্ত আসামি গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১০ মার্চ) সিদ্ধিরগঞ্জের সৈয়দপুর চৌধুরী বাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব ১১ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার এক হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতারকৃত হলেন- মো. সামাউল হোসেন সামা (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর পশ্চিম পাড়া গ্রামের মো. শমসের মন্ডল টগরের ছেলে। ১৬/০৫/২০২০ তারিখে  ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে, যার মামলা নং-১৪, 


র‌্যাব-১১’র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে  ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন