Logo
Logo
×

নগরের বাইরে

নিখোঁজের ৮০ দিন পর পুকুর থেকে মাথাবিহীন লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৯:০৯ পিএম

নিখোঁজের ৮০ দিন পর পুকুর থেকে মাথাবিহীন লাশ উদ্ধার
Swapno

বন্দরে তুহিন ইসলাম (১৭) এর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ২ মাস ২০ দিন পূর্বে নিখোঁজ হয়েছিলেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মদনপুর কেওঢালা এলাকার মো. মোফাজ্জল হোসেন মিয়ার একটি পুকুরে স্থানীয়রা মাথাবিহীন লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দুুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের মা শাহিনা বেগমের দাবি বিষয়টি পরিকল্পিত হত্যাকান্ড।

 


নিহত তুহিন পশ্চিম কেওঢালা এলাকার জাহের আলীর বাড়ির ভাড়াটিয়া। তুহিন রাজশাহী জেলার তানোর থানা এলাকার রকিবুল ইসলামের ছেলে। তারা পরিবার নিয়ে বন্দরের কেওঢালা এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

 
এ ব্যপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  দীপক চন্দ্র সাহা জানান, এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে তদন্ত কাজ চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন