Logo
Logo
×

নগরের বাইরে

আমিন পঞ্চায়েত কমিটির মোজাম্মেল লুৎফরের বিরুদ্ধে দোকান দখলে অভিযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৯:৩২ পিএম

আমিন পঞ্চায়েত কমিটির মোজাম্মেল লুৎফরের বিরুদ্ধে দোকান দখলে অভিযোগ
Swapno

নারায়ণগঞ্জ  বন্দর উপজেলার আমিন আবাসিক পঞ্চায়েত কমিটি কর্তৃক নিরীহ  মওদুদুর রহমানের দোকান জোরপূর্বক  ভাবে বন্দর আমিন পঞ্চায়েত কমিটি দখল করে আছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগির ভাই মাহমুদুর রহমান। গতকাল দুপুরে তিনি নিজে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। সেই সাথে দখল কারিদের বিরুদ্ধে থানা অভিযোগ দেয়ার কথা বলেন।

 

অভিযোগে মাহমুদুর রহমান বলেন,বন্দর আমিন আবাসিক পঞ্চায়েত কমিটি ২ বছরের জন্য মওদুদুর  রহমানের দোকান মাসিক ৮ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেন অফিস করার জন্য । আমিন পঞ্চায়েত কমিটির পক্ষে কমিটির সভাপতি মোজাম্মেল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

 

দোকান ভাড়ার চুক্তিপত্র অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেলেও পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক ও মোখিক ভাবে সাময়িক মনোনীত সাধারণ সম্পাদক লুৎফর রহমান যোগসাজসে জোরপূর্বক দোকানটি দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। সেই সাথে প্রায় পাচঁ মাসের ভাড়া বকেয়া রয়েছে।

 

এদিকে মালিক কতৃপক্ষের দাবী তাদের নিজেদের প্রয়োজনে দোকান ছেড়ে দেয়ার কথা বললেও  মোজাম্মেল , লুৎফর জোর করে প্রভাব খাটিয়ে দখল করে আছে। একাধিকবার ছেরে দেয়ার কথা বললেও এতে তারা কোন কার্ণপাত করেন না।  শুধু দখল নয় ২০২০ সালের একমাসের ভাড়া বকেয়া রয়েছে। এছাড়াও ২০২১ সালের নভেম্বর, ডিসেম্বর মাসের ভাড়া সহ ২০২২ সালের জানুয়ারী, ফেব্রুয়ারী সহ চলতি মার্চ মাসের ভাড়া বকেয়া রয়েছে। মাহমুদুর রহমান জানান,আমি দোকান ছেড়ে দিতে বললেও টালবাহানা শুরু করে দিয়েছে পঞ্চায়েত কমিটি। আমরা নিজেরা দোকান চালাবো।

 

অন্যদিকে স্থানীয়রা জানান, মোজাম্মেল ও লৎফর যোগসাজস করে জোর করে অন্যের দোকান দখল করে পঞ্চায়েত কমিটির দূর্ণাম করছে। একটা পঞ্চায়েত কমিটির মাধ্যমে সামজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। কিন্তু তারা জোর করে দখলবাজি করায় এটা পঞ্চায়েতের জন্য ক্ষতি হচ্ছে। যা মোটেও ঠিক হচ্ছে না। এই বিষয়ে মালিক কর্তৃপক্ষের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিৎ।

 

এ ব্যাপারে আমিন আবাসিক পঞ্চায়েত কমিটি সভাপতি মো. মোজাম্মেল হক বলেন,আমরা সামাজিক কাজ করে থাকি।মাহমুদুর রহমান আমাদের মান সম্মান নষ্ট করছে। আমরা মালিক পক্ষ কে বকেয়া ভাড়া নিতে বলেছি। মালিক পক্ষ মাসে আরো ২ হাজার টাকা ভাড়া বেশী দাবী করেছে। এক লাখ টাকা এডভান্স দেয়া আছে। দখল করে রাখার অভিযোগ ঠিক নয়।

 

দোকানের প্রকৃত মালিক মওদুদুর রহমান। আমরা তার সাথে কথা বলেছি তিনি শুক্রবার আসবেন ভাড়া দিয়ে দিব। করোনা ও নির্বাচনের কারনে দোকান ভাড়া দিতে দেরী হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন