ফতুল্লায় বাহাদুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৬:৫৫ পিএম
ফতুল্লা পশ্চিম মাসদাইর বিসিক রোড এলাকার মৃত: মজলিস মিয়ার ছেলে মো. বাহাদুরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন মাসদাইর শেরে বাংলা রোড এলাকার ব্যবসায়ী মো. লাভলু। অভিযোগে ভূক্তভোগী লাভলু জানন, মোঃ বাহাদুর আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ব্যবহার করে আমার কাছে চাঁদাদাবি করে আসছে।
আমি তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তা হীনতায় ভুগছি, খোঁজ নিয়ে আরো জানা যায়, পশ্চিম মাসদাইর এলাকার মোঃ অভি নামের চাকুরীজীবির কাছ থেকে জমি সংক্রান্ত বিরোধ মিটানোর কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে কোন কাজ করে দেননি।
ভুক্তভোগী মো. অভি টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে পুলিশ সুপারের নিকট অভিযোগ দিয়েছে বলে জানা যায়। তাই প্রশাসনের নিকট ভুক্তভোগীদের আবেদন চাঁদাবাজ মোঃ বাহাদুরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।


