Logo
Logo
×

নগরের বাইরে

পাঁচ ডাকাতের আদালতে স্বীকারোক্তি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:৫৭ পিএম

পাঁচ ডাকাতের আদালতে স্বীকারোক্তি
Swapno

আড়াইহাজার উপজেলায় চাঞ্চল্যকর দু’টি ডাকাতির ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পাঁচ ডাকাত। এরা হলো বিল্লাল (৪০), এমদাদুল (৩৪), আজগর (৩০), হামিদুল (৪০) ও আলমগীর (২৬)। বুধবার (৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।


আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, দুপ্তারার বান্টি এলাকার ব্যবসায়ী রুহুল আমীনের বাড়িতে ২৮ ফেব্রুয়ারী রাতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত সিংহদী এলাকার ডাকাত বিল্লাল (৪০)সহ এমদাদুল, আজগর ও হামিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

প্রথমে ডাকাত বিল্লাল নিজের অপরাধ স্বীকার করে আদালতকে জানায় যে,  ডাকাতিতে অংশ নিয়েছিল ১৫ জন। আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের কাউছার তাদেরকে ব্যবসায়ী রুহুল আমীনের বাড়ির তথ্য দেয়। এদিকে, উপজেলার খাগকান্দা ইউনিয়নের মানিকপুরে কৃষক দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১০ জন গ্রেফতার হয়েছে।

 

এদের মধ্যে বুধবার বিজ্ঞ নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সিংহদি এলাকা থেকে গ্রেফতারকৃত ডাকাত আলমগীর (২৬)। সম্প্রতি আড়াইহাজার উপজেলায় কয়েকটি বড় ডাকাতির ঘটনায় থানার ওসি মোঃ আনিচুর রহমান মোল্লা ডাকাতি নিমূর্লে ডাকাত গ্রেফতারের জন্য বেশ তৎপরতা চালাচ্ছেন।

 

তার বুদ্ধিমত্বায় এরই মধ্যে প্রায় ২৯ জন ডাকাত গ্রেফতার হয়েছে। তিনি ডাকাতি কমাতে এলাকা চিহ্নিত করে  রাতের পুলিশি টহল বাড়িয়েছেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, গত ১ সপ্তাহে আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মামলায় মোট ২৯ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতার অভিযান চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন