বন্দরে খালার বাড়িতে বেড়াতে এসে কিশোরগঞ্জের (১৯) বছরের এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার ৩ দিন পর ১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষিতা নিজে বাদী হয়ে একজনের নাম উল্লেখ্য করে ও ৫ জনকে অজ্ঞাত নামা করে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪(৩)২২।
এর আগে গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা প্রায় পৌনে ৭টায় বন্দর থানার হাজীপুর মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে ওই গণধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন ।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সদর থানার কাতিয়ারচর এলাকার (১৯) বছরের এক যুবতী গত ১৫ ফেব্রুয়ারী বন্দরে একরামপুর এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ দুপুর ১টায় ওই যুবতী ঔষধ কিনার জন্য দোকানে যায়। পরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নামা এক মহিলা বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর আরেক জনের সাথে কথা বলার সময় ওই যুবতী অজ্ঞাত নামা মহিলার কাছ থেকে আদম বেপারী নাম্বার নেয়। পরে ওই যুবতী আদম বেপারীর নাম্বারে ফোন দিলে আদম বেপারী তার পরিচয় আলাউদ্দিন নামে জানায়।
পরে আদম বেপারী আলাউদ্দিন বিদেশের বিষয় নিয়ে কথা বলার জন্য গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় ওই যুবতীর মোবাইলে ফোন দিয়ে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলে।
আদম বেপারী আলাউদ্দিন মিয়ার কথামতে সড়ল বিশ্বাসে ওই যুবতী সাথে সাথে ফরাজিকান্দা রেললাইন এলাকায় চলে আসে। পরে লম্পট আলাউদ্দিন রিক্সা যোগে গত হাজীপুর মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আলাউদ্দিনসহ আরো ৫ নরপশু ওই যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, গনধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বাদীকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষকদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টা চালানো হচ্ছে।


