বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সম্প্রতি মারামারি মামলা এজাহারভক্ত আসামী ও বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) সকালে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার (১০ মাচর্) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বন্দর থানার ৯ (৩)২২ নং মামলার এজাহারভুক্ত আসামী ফরহাদ (৩০) বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার গোলাপ মিয়ার ছেলে।
সিআর মামলার পলাতক আসামী বাবু (২৭) বন্দর থানার লালখারবাগ এলাকার জয়নাল মিয়ার ছেলে। সিআর মামলার পলাতক আসামী কিছমত আলী (৪৫) উলাক এলাকার মৃত মতি মিয়ার ছেলে। রকি (২৬) মদনপুর চাঁনপুর এলাকার স্বপন মিয়ার ছেলে। ও নারায়ণগঞ্জ সদর থানার ৪৮(১১)১৭ নং মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী রিফাত (২২) দড়ি-সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে।


