সিদ্ধিরগঞ্জে দুটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (১১ মার্চ) দুপুরে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে হঠাৎ করেই দুটি ঝুটের গোডাউনে আগুন লাগে।
মূহুর্তেই প্রথমে পাশের গোডাউনে আগুন লাগে সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে আরেক গোডাউনে লেগে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


