Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৫:২৫ পিএম

আড়াইহাজারে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার
Swapno

আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামে জঙ্গলের পাশে থেকে ৪টি রাম দা এবং একটি তালা ভাঙার কাজে ব্যবহৃত বিশেষ যন্ত্র (কাউয়াল) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উল্লেখিত দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করা হয়।

 

থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে অস্ত্রগুলো পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অস্ত্রগুলো কে বা কারা রেখেছে এ ব্যাপারে তদন্ত চলছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন