Logo
Logo
×

নগরের বাইরে

আর কবে নির্মাণ হবে বক্তাবলী সেতু?

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৬:২৯ পিএম

আর কবে নির্মাণ হবে বক্তাবলী সেতু?
Swapno

ফতুল্লার সাথে বক্তাবলী ইউনিয়নকে সংযোগ করার জন্য একটি সেতুর স্বপ্ন নিয়ে প্রহর গুনছেন এই ইউনিয়নের সাধারণ মানুষ এবং চেয়ারম্যান শওকত আলী। কিন্তু সেতুটি নির্মাণ করা হবে বলে সংসদ সদস্য শামীম ওসমানের প্রচেষ্ঠায় একবার সয়েল টেস্ট করা হয়েছিলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কিন্তু সেই সয়েল টেস্ট হওয়ার পর বেশ কয়েক বছর চলে গেলেও সেতুটি নির্মানে আর কোনো অগ্রগতি নেই।

 

তাই এ ব্যাপারে শামীম ওসমানের আন্তরিকতা নিয়ে সংশয়ে পড়েছেন এলাকাবাসী। তিনি কি আসলেই বক্তাবলীর সাথে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ চান কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ওই ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী মনে করেন শামীম ওসমান এই সেতু করে দেবেন। সম্প্রতি শওকত আলী নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অপর একটি পত্রিকাকে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন তিনি আশা করছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান এই সেতুটি নির্মাণে সক্ষম হবেন।

 

আর এটি নির্মাণ করা হলে পূরণ হবে বক্তাবলীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। জানতে চাইলে এসব কথা বলেছেন চেয়ারম্যান শওকত আলী। তিনি আরো বলেন বক্তাবলী ফেরী ঘাট দিয়ে এই সেতু নির্মাণ হলে শুধু বক্তবলী নয় বরং পাশর্^বর্তী মুন্সিগঞ্জ জেলার সাথে রাজধানী ঢাকা এবং বানিজ্য নগরী নারায়ণগঞ্জের আরো একটি সংযোগ স্থাপন হবে।

 

এতে লাভবান হবে দেশের অর্থনীতি। জিডিপিতেও গ্রোথ বাড়বে। তাই এরই মাঝে এই সেতু নির্মাণের প্রাথমিক কিছু কাজ আরো আগেই শেষ করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। এরই মাঝে সয়েল টেস্ট হয়েছে। তবে বর্তমানে মূল কাজ শুরু হওয়ার আগেই সেতুর নির্মান কাজ স্থবির হয়ে আছে। কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি সংসদ সদস্য শামীম ওসমান চেষ্ঠা করলে সেতুটি অবশ্যই নির্মাণ হবে ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন আপনারা দেখেছেন বক্তাবলী খেয়াঘাট দিয়ে ফেরী চলাচল শুরু করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। এই কারণে বক্তাবলীর মানুষ এখন গাড়িতে করে যার যার বাড়িতে যেতে পারেন। শুধু তাই নয় এই ফেরী চলাচলের কারণে এখন বক্তাবলীর উপর দিয়ে ভারী যানবাহনও চলাচল করছে।

 

বক্তাবলী থেকে এখন সহজেই ইট থেকে শুরু করে শাকসব্জি সহ বিভিন্ন খাদ্যপণ্য শহরে সরবরাহ করা হচ্ছে। তাই আমি মনে করি সেতুটি নির্মান হলে রাষ্ট্রীয়ভাবে লাভবান হবে দেশ। ফলে এই সেতু নির্মাণ হলে এটি একটি ঐতিহাসিক কাজ হবে। ফলে আমি দৃঢ়ভাবে আশা করছি সেতুটি নির্মানে সংসদ সদস্য শামীম ওসমান সফল হবেন ইনশাআল্লাহ।


প্রসঙ্গত, বক্তাবলী ইউনিয়নটি ফতুল্লা থানার একটি অন্যতম ইউনিয়ন। চারদিকে থেকে নদী দ্বারা পরিবেষ্ঠিত হওয়ায় এটি একটি ব-দ্বীপ হিসাবে পরিচিতি লাভ করে আরো অনেক আগে। এই ইউনিয়নের বিস্তির্ন এলাকায় আলু সহ প্রচুর শাকসব্জি উৎপন্ন হওয়ায় এটি নারায়ণগঞ্জের শস্য ভান্ডার হিসাবেও পরিচিতি লাভ করেছে।

 

এছাড়া এলাকাটির সাথে আরো আগেই দক্ষিণে মুন্সিগঞ্জের সাথে সেতু যোগাযোগ স্থাপন হয়েছে। কিন্তু এটি নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম ইউনিয়ন হওয়া সত্বেও নারায়ণগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই। তাই ইউনিয়নটির সাধারন মানুষও একটি সেতু নির্মাণের প্রত্যাশায় রয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন