Logo
Logo
×

নগরের বাইরে

জাদুঘরে কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ, মেলায় বিশৃঙ্খলা

Icon

সোনারগাঁ  প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম

জাদুঘরে কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ, মেলায় বিশৃঙ্খলা
Swapno

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলায় শুক্রবার সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংর্ঘষে মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাংয়ের উৎপাতে বিকেল থেকেই মেলার পরিবেশ নষ্ট হতে থাকে। ফলে মেলায় ঘুরতে আসা অন্য দর্শনার্থীদের মধ্যে মেলার নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 

দর্শনার্থীরা জানান, বিকেল ৬টার পর পানাম গোয়ালদী, ত্রিপদী, উদ্ধবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে কিশোর গ্যাং প্রবেশ করতে থাকে। প্রবেশের সময় তাদের মধ্যে ছিল উশৃঙ্খলতা। মুখে ছিল অকথ্য ভাষার ব্যবহার। বিশেষ করে নারীদের সামনে দিয়ে তাদের চলার ভঙ্গি ছিল আক্রমনাত্মক। তারা এমন ভাবে প্রবেশ করেছে তাদের আচারনে নিরাপত্তাকর্মীরা হয়ে পড়ে অসহায়।

 

মেলার ভেতর প্রবেশ করে তারা মেলার মাঠের চারদিকে দলবল নিয়ে অবস্থান নেয়। সন্ধ্যা নামতেই তারা মাঠে গান বাজনা নাচানাচি শুরু করে। তাদের নাচানাচির কারণে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দশনার্থীরা মাঠ ছেড়ে বিভিন্ন জায়গায় অবন্থান নেয়।

 

সরেজমিনে শুক্রবার ৭টার দিকে জাদুঘরের মেলায় প্রবেশ করে দেখা যায় দর্শনার্থীদের ঢল। মেলাকে কেন্দ্র করে তারা পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরছে। এরমধ্যে দেখা যায় মেলার মাঠে ১৮/২০ বছরের কিশোরদের আনাগোনা।

 

তারা মাঠের কয়েকটি অংশে বিভক্ত হয়ে গানবাজনা ও নাচানাচি করছে। তাদের গান আর নাচানাচির জন্য মেলার পরিবেশ নষ্ট হলেও কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেননি। ফলে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের বিলম্বনার সৃষ্টি হয়। কিশোরদের অশ্লীল নাচানাচি আর গানে আশপাশের পরিবেশকে নষ্ট করে ফেলে। উজ্জত বাঁচাতে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা দ্রুত মাঠ ছেড়ে অন্য স্থানে চলে যায়।

 

এদিকে রাত ৮টা বাজতেই দেখা যায় শতাধিক কিশোর মেলার সাজসজ্জার জন্য সাজানো বাঁশ তুলে আরেকদল কিশোর গ্রুপকে ধাওয়া দেয়। তাদের দেখা দেখি অন্য কিশোররাও জাদুঘরের ২নং গেইটের দৌড়ে যাচ্ছে। তাদের বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি দেখে দর্শনার্থীরা এদিক ওদিক দৌড়াতে থাকে। দেখা দেয় বিশৃঙ্খলা। কিশোরদের ধর ধর শব্দে মাঠ থেকে দর্শনার্থীরা কোন মতে জান নিয়ে পালাননোর চেষ্টা করেন।

 

কিশোরদের পিছনে পিছনে গিয়ে দেখা যায় একদল কিশোর কয়েকজন কিশোরকে এলোপাতালি পেটাচ্ছে। এদিকে খবর পেয়ে টুরিষ্ট পুলিশ ও আনসাররা তাদের ধাওয়া দিয়ে বাঁশ ছিনিয়ে নিয়ে তাদের জাদুঘর থেকে বের করে দেয়া হয়। পরে তারা জাদুঘরের বাহিরে শেখ রাসেল স্টেডিয়ামে জড়ো হয়।

 

এসময় কিশোরদের সাথে কথা বলে জানা, পূর্ব শত্রুতার জের ধরে কৃষ্ণপুরার একদল কিশোর ধাওয়া দেয় পানাম এলাকার লালের বাড়ির একদল কিশোরকে। তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার সাথে যোগ হয় আরেকটি কিশোর দল। চলে ত্রিমুখি ধাওয়া পাল্টা ধাওয়া।

 

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে দর্শনার্থীরা জানান, শুক্রবার সরকারী ছুটি থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভীড় করে লোকজও মেলায়। এদিকে সন্ধ্যার দিকে মেলায় ভীড় করতে থাকে স্থানীয় লোকজন। তারা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসে। কিন্তু স্থানীয় কিশোর গ্যাংয়ের কারণে তারা পরিবার নিয়ে ঠিক মতো মেলায় ঘুরতে পারেনি।

 

কিশোররা তাদের সাথে থাকা নারীদের উত্যক্ত করতে থাকেন এতে ভয়ে তারা কিছু বলতে সাহস পাননি ফলে বাধ্য হয়ে তারা দ্রুত মেলা ত্যাগ করেন। তারা বলেন, সন্ধ্যার পর যখন মেলা মাঠে কিশোর গ্যাংরা দলে দলে নাচগান শুরু করে তখন নিরাপত্তা কর্মীরা তাদের বাঁধা দিলে কিশোররা এরকম একটা কান্ড ঘটাতে পারতো না।

 

এছাড়া একটা লোকজ মেলার মধ্যে কিশোর গ্যাংরা কিভাবে দলে দলে প্রবেশ করে মেলার পরিবেশ নষ্ট করে সেটা আমাদের বোধগম্য নয়। এভাবে অনিরাপদ রেখে ঐতিহ্যবাহী মেলা চালানো সম্ভব নয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন