সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৭:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার (১১মার্চ) রাত পৌনে ১০ টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার হাশিমপুর গ্রামের মো. হাসান (২৮) ও একই থানা এলাকার নাজিরপুর গ্রামের জাকির (৩৪)।
শনিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হাতে থাকা দুইটি পাটের বস্তার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


