Logo
Logo
×

নগরের বাইরে

দ্রব্যমূল্য কমানোর দাবিতে সোনারগাঁ সিপিবি`র বিক্ষোভ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৫:৩৫ পিএম

দ্রব্যমূল্য কমানোর দাবিতে সোনারগাঁ সিপিবি`র বিক্ষোভ
Swapno

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও সেবার মূল্য কামানোর দাবিতে সিপিবি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকাল ৪ টায় উপজার উদ্ধবগঞ্জ বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি সোনারগাঁ শাখার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ

 

কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাবেরী গায়েন, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, সম্পাদক মন্ডলির নেতা আব্দুস সালাম বাবুুল, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা ইকবাল হোসেন, এম শাহীন, সোনারগাঁও শাখার নেতা শংকর প্রকাশ, আ. বাতেন প্রমুখ।


বক্তারা বলেন, চাল ডাল ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে জনগণ দিশেহারা। চরম সংকটের মানবেতর জীবনযাপন করছে। খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ তাদের পরিবারের তিন বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। ক্ষমতাসম্পন্ন আ'লীগ সরকার উন্নয়নের ঢোল পিটিয়ে যাচ্ছে। তারা বলছে দেশে মাথাপিছু আয় ও শ্রমজীবি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাকি বেড়েছে।

 

এসব কাগজে গল্প ফেঁদে দেশের জনগণকে ধোঁকা দিয়ে চলেছে। প্রকৃত অর্থে সাধারণ মানুষের আয় বাড়েনি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দৈনন্দিন ব্যয় বেড়েছে কয়েক গুণ। বাড়তি ব্যয়ের চাপ সামলাতে শ্রমিক কৃষক ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নেতৃবৃন্দ সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য কঠোরভাবে বাজার নিয়ন্ত্রন,

 

টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি, সর্বত্র রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু করাসহ খাদ্য সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেটাররা লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে জনগণের পকেট লুপাট করে নিচ্ছে। সরকার মূল্যবৃদ্ধি প্রতিরোধে চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় নিরব ভূমিকায় থেকে লুটপাটকারীদের মদদ দিয়ে চলেছে।

 

দুর্নীতিবাজ লুটেরাদের পৃষ্ঠপোষক পূঁজিবাদী সরকারকে হটাতে হবে। করোনার আঘাত কোটি কোটি মানুষ কর্ম হারিয়ে দারিদ্রসীমার নীচে চলে গেছে এই পরে কপরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, এলপিজি গ্যাস, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, জনজীবন দুবির্ষসহ করে তুলেছে। সরকার জনগণের পাশে না দাঁড়িয়ে ব্যবসায়ীদের তাঁবেদারি করে চলেছে।

 

জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। শ্রমিক কৃষক সহ সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এই ফ্যাসিবাদী শাসনের অবসান ও গণবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলে ব্যবসায়ীদের সেবাদাস সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার কায়েম করতে হবে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২৮ মার্চ দেশব্যাপি অর্ধ দিবস (৬-১২টা) হরতাল সফল করার জন্য নেতৃবৃন্দ জনগণের প্রতি আহবান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন