Logo
Logo
×

নগরের বাইরে

কুল হারিয়ে বাবুল এবার এমপি খোকার সাথে

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৬:১৫ পিএম

কুল হারিয়ে বাবুল এবার এমপি খোকার সাথে
Swapno

প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্য দিয়ে উপজেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতি পেয়ে বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল এবার গেলেন এমপি খোকার কাছে। এর আগে লায়ন বাবুল গলা ফাঁটিয়ে নিয়েকে আওয়ামীলীগার বলে দাবি করে আওয়ামীলীগের আহবায়ক কমিটিতে সদস্য পদটি ভাগিয়ে নেন সাথে বারদী ইউনিয়ন পরিষদের দু’বারের চেয়ারম্যান জহিরুল হককে হটিয়ে তিনি নৌকার মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্ধন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন।

 

নির্বাচিত হওয়ার পর গত ১২ই ফেব্রুয়ারী একটি ইসলামী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্য দিয়ে অব্যাহতি পান আওয়ামীলীগ থেকে। এরপরও তাকে দেখা যায় আহবায়ক কমিটির সাথে একটি অনুষ্ঠানে। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া তাকে বেহায়া বলে মন্তব্য করার পর দেখা যায়নি তাকে আহবায়ক কমিটির কোন অনুষ্ঠানে।

 

এদিকে গত কয়েক দিন আগে সোনারগাঁ উপজেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেন সাবেক এমপি কায়সার হাসনাত। সে অনুষ্ঠানেও তারা দাওয়াত করেনি লায়ন বাবুলকে। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে যে ব্যক্তি বেফাঁস মন্তব্য করতে পারেন তাকে সংবর্ধনা অনুষ্ঠানে এনে দলের নেতাদের ছোট করতে চাননি তারা সেজন্য লায়ন বাবুলকে সংবর্ধনা থেকে বাদ দেয়া হয়েছে।

 

দীর্ঘদিন পর আজ শনিবার বিকেলে জামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোতালিব ভুইয়া এমপি খোকাকে তার বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে সেখানে দেখা যায় এমপি সাথে লায়ন বাবুলকে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সোনারগাঁ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, জামপুর ইউপি সদস্য মোঃ সানাউল্লাহ, ইউপি সদস্য মোঃ মনির হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন