আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৬:৩৬ পিএম
আড়াইহাজার থেকে সাড়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব-১১। শনিবার ( ১২ মার্চ) রাতে আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-মো. বাদশা (২২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ধর্মপুরের মো. বোমলে পাঠানের ছেলে ও মো. ছোরাপ খাঁন (৪০) মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
র্যাব-১১ ‘র কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, হয়-গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে
নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে এবং বিভিন্ন অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


