সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম
সোনারগাঁয়ের কাঁচপুরে চাঁদাবাজীর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টার সময় সোনারগাঁর কাঁচপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত হলো- মো. জামাল (৩৮) রূপগঞ্জের আদরিয়া কুমার টেক (কেশাবো) এলাকার মৃত লাল মিয়া এর ছেলে।
র্যাব-১১‘র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন বাস/ ট্রাক চালকদের গুরুত্বর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ ১৫০/- হতে ২৫০/- টাকা চাঁদা আদায় করে আসছিলেন। তার অত্যাচারে বাস/ট্রাক চালকরা অতিষ্ঠ হয়ে পরেছিলেন। র্যাব-১১ ‘র কোম্পানি অধিনায়ক কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


