Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা গাউসুল আযম জামে মসজিদে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল’র আয়োজন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:৫৭ পিএম

ফতুল্লা গাউসুল আযম জামে মসজিদে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল’র আয়োজন
Swapno

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে গাউসুল আযম জামে মসজিদের উদ্যোগে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। ৮নং ওয়ার্ড মেম্বার হাজী নাজমুল হোসাইন সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু।

 

প্রথম দিনের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন বন্দর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী গাজী সিরাজুল ইসলাম কুদরতী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মাহবুব আলম সিদ্দিকী, মাওলানা আমজাদ হোসাইন আল ক্বাদরী ও মাওলানা মুফতী আল-আমিন আনসারী। আজকের ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান স্বপন।

 

সভাপতিত্ব করবেন হযরত শাহ জালাল রি-রোলিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সারোয়ার হোসেন টিটু। গাউসুল আযম জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন, ৮নং ওয়ার্ড মেম্বার হাজী নাজমুল হোসাইন সবুজ এর পিতা মরহুম সালাম মেম্বার ।     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন