রূপগঞ্জে তেলের মিলে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৫:৪০ পিএম
রূপগঞ্জে শবনম অয়েল মিল নামের একটি সয়াবিন তেলের ফ্যাক্টরীতে মনিটরিং করেছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে মনিটরিং এর সময় আরো উপস্থিত ছিলেন উপ-নির্দেশক বিকাশ চন্দ্র দাস,
সফিউল এথার তাসলিম সহ আরো অনেকে। এসময় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা বিভিন্ন কারখানায় মনিটরিং ,তথ্য যাচাই বাচাই ও তদারকি শুরু করেছি। কিছু অসাধু ব্যবসায়ী মূল্য বাড়িয়েছে কিনা সেটিও মনিটরিং করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে যে তথ্য ছড়ানো হয়েছে বাজারে সয়াবিন নাই সেটি গুজব। প্রত্যেকটি মিলে সরবরাহ স্বাভাবিক আছে।
কিন্তু কিছু মিল মালিক ও এসোরা অধিক মুনাফার আশায় বাজারে তেল সংকট দেখাচ্ছে। তিনি আরো বলেন, একটি উচ্চ পর্যায়ের মহলের কারসাজিতে বাজারে তেলের মূল্য বৃদ্বি পাচ্ছে। আমরা সব মিলে গত তিন মাসের উৎপাদন ও সরবরাহের তালিকা তৈরি করেছি এবং এই প্রতিবেদন বানিজ্য মন্ত্রনালয়ে জমা দিব। এদিকে গতকাল থেকে বাজারে তেলের মূল্য কিছুটা কমেছে।


