Logo
Logo
×

নগরের বাইরে

সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক হেলপারকে উদ্ধার করলো হাইওয়ে পুলিশ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৬:৩৬ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক হেলপারকে উদ্ধার করলো হাইওয়ে পুলিশ
Swapno

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রুস্তম আলী নামে এক ট্রাক হেলপারকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। রবিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশসূত্রে জানা যায়, কুমিল্লামুখী বেপরোয়া একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-১৫-২৮৩৯) সজোরে পেছন দিক থেকে তিশা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়।

 

এ সময় অজ্ঞাত নামা ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার রুস্তম আলী আহত হয়ে ট্রাকের ভেতরে আটকে যায়।  খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সাহায্যে ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

 

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ করিম খান জানান, কুমিল্লামুখী ট্রাকটি তিশা পরিবহনের অপর একটি বাসকে পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন