Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদকব্যবসায়ী মাছুম গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৭:০৭ পিএম

বন্দরে মাদকব্যবসায়ী মাছুম গ্রেপ্তার
Swapno

বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দরে তালিকাভ’ক্ত মাদক ব্যবসায়ী মাছুম প্রধান (৫২)কে গ্রেপ্তার করেছে। গত ১২ মার্চ শনিবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাছুম প্রধান ওই এলাকার মৃত ছবির প্রধানের ছেলে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইন মামলা রুজু করেছে। মামলা নং- ১৭(৩)২২। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাছুম প্রধানকে মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

থানা পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাছুম প্রধান দীর্ঘ দিন ধরে সালেহনগর, শাহীমসজিদ খালপাড়সহ এর আশে পাশে এলাকায় অবাধে ইয়াবাসহ নানা প্রকারের মাদক ব্যবসা চালিয়ে আসছে। বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবাসহ মাছুম প্রধানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন