Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৭:৩২ পিএম

সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Swapno

সিদ্ধিরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১৪ মার্চ) চিটাগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশীকালে একটি ট্রাক থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো- মিজান শেখ (৩৭) ফরিদপুর জেলার সদরপুর থানার রাজারচর চর আড়িয়াল খাঁ গ্রামের মৃত কাশেম শেখের ছেলে ও একই গ্রামের শাহআলম (৩২) মৃত মুনতা সিপাইয়ের ছেলে। 

 

র‌্যার-১১ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করে জানান, এক গোপন সূত্রে অভিযান পরিচালনা করে চিটাংগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশীকালে একটি ট্রাক থেকে মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায় এ সময় ট্রাকে থাকা আসামীদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত সেই ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন