Logo
Logo
×

নগরের বাইরে

কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৭:৫০ পিএম

কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

ফতুল্লায় অনার্সের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শোভন (১৮) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(১৩ মার্চ) রাতে তাকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শোভন (১৮) ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠস্থ ইসকস্ট গার্মেন্টস সংলগ্ন আবদুল মতিন মিয়ার ছেলে।


মামলায় উল্লেখ্য করা হয়েছে, মামলার বাদী অনার্স প্রথম বর্ষের ছাত্রী। গ্রেফতারকৃত শোভন কলেজে যাতায়াতের পথে তাকে উত্যেক্ত করতো। একাধিকবার বারন করার পরেও প্রতি নিয়ত বাদীকে প্রেমের প্রস্তাব দেয়া সহ নানা ভাবে উত্যেক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ফলে কলেজে যাতায়াত বন্ধ করে দিয়েছিলো।

 

চলতি মাসের ২ তারিখ সন্ধ্যায় বাদীর মাকে তার বাবা চিকিৎসার জন্য ডাক্তারের নিকট নিয়ে যায়। রাত নয়টার দিকে গ্রেফতারকৃত শোভন বাদীর বাসায় গিয়ে দরজায় নক দিলে বাদী দরজা খোলা মাত্র ভিতরে প্রবেশ করে বাদীর মুখ চেপে ধরে তার স্পর্শ কাতর স্থানে হাত বুলায়। এ সময় বাদী ডাক-চিৎকার করলে গ্রেফতারকৃত আসামি শোভন দৌড়ে পালিয়ে যায়।


ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, যৌন হয়রানীর দায়ে যৌন হয়রানীর শিকার মেয়েটি বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামী কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন