Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৮:১৬ পিএম

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার (১৩ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- মো. আতিক হোসেন (২৫) কুমিল্লার কোতয়ালী জোড়ামোহর এলাকার আ. সাত্তারের ছেলে ও সৈয়দ মাহমুদ হোসেন (৩১) বরিশালের মুলাদীর গুয়াবাড়ীয়ার সৈয়দ আমির হোসেনের ছেলে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

র‌্যাব-১১’র ফ্লাইট লেফট্যানেন্ট (মিডিয়া অিফিসার) মো: তৌহিদুল মবিন খান এ তথ্য জানান,আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছিলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন