Logo
Logo
×

নগরের বাইরে

মিশুর অত্যারে অতিষ্ট পশ্চিম দেওভোগ এলাকাবাসী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:২৯ পিএম

মিশুর অত্যারে অতিষ্ট পশ্চিম দেওভোগ এলাকাবাসী
Swapno

মাদক সম্রাট মিশুর অত্যারে অতিষ্ঠ হয়ে পরেছে পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছে আবারও বেপরোয়া হয়ে উঠেছে মাদক সম্রাট মিশু। মাদকের ডিলার মিশু সন্ত্রাস, চাঁদাবাজী সহ সাধারন মানুষকে মারধোর করছে বলে জানা গেছে। এই মাদক সম্রাটের চাচা বিএনপি নেতা হেদায়েত উল্লা খোকনের শেল্টারে থেকেই বহু বছর ধরে প্রকাশ্যেই এলাকায় মাদক ব্যবসা করছে এই সন্ত্রাসী।

 

সম্প্রতি সে এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তার তান্ডবে এলাকার নীরিহ সাধারন মানুষ একেবারে অসহায় হয়ে পরেছে। তাই এলাকাবাসী অবিলম্বে এই মাদক সম্রাটকে গ্রেফতার করার জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী আরো জানিয়েছে মাদক সম্রাট মিশুর চাচা হেদায়েত উল্লা খোকন ওই এলাকায় নানা ভাবে প্রভাব বিস্তার করে রেখেছেন।

 

তার কাছে তার ভাতিজার বিষয়ে কোনো অভিযোগ করলে তিনি বলেন তার সাথে তার ভাতিজার কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত তার শেল্টারেই এই মিশু বেপরোয়া হয়ে উঠেছে।

 

এ বিষয়ে জানতে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিনকে টেলিফোন করা হলে তিনি বলেন ফতুল্লায় কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না। আপনারা জানেন গোটা থানা এলাকায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

মাদক ব্যবসায়ী যেই হোক কোনো ছাড় দেয়া হবে না। আমরা সারা থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা ধরেই অভিযান পরিচালনা করছি। অপরাধী যেই হোক কোনো পার পাবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন