Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে পুলিশের অস্ত্রছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে থানায় মামলা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:৫২ পিএম

সোনারগাঁয়ে পুলিশের অস্ত্রছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে থানায় মামলা
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় পুলিশ সদস্যদের আহত করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ১৫/১৬ জনকে আসামী করা হয়।

 

চরকিশোরগঞ্জ এলাকার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মোঃ কাজী রেজাউল হক জানান, শনিবার রাতে স্থানীয় সোর্সদের মাধ্যমে মামুন বেপারী নামে ৩বছরের সাজা প্রাপ্ত আসামীর অবস্থান সনাক্ত করা হয়। এসময় তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নিলে মামুনের স্বজনরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশের একাধিক সদস্য আহত হয়।

 

একপর্যায়ে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে বিষয়টি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করে। পরে ওই এলাকার সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজন এলাকায় ডাকাত এসেছে ঘোষণা শুনে ঘটনাস্থলে আসলে নাসির উদ্দিনের লোকজনের সাথে আওলাদ শেখ ও তার  লোকজনের বিবাদে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

তবে আসামী মামুন বেপারী পালিয়ে যেতে সক্ষম হয়।  আওলাদ শেখ জানান, পূর্ব বিরোধের জেরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে সাবেক মেম্বার নাসির উদ্দিনের লোকজন আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

 

এতে আমি ও আমার স্বজনরা আহত হয়েছি। এদিকে সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের দাবি পুলিশের কাজে সহযোগিতা করতে গেলে তারা হামলা শিকার হন।  সোনারগাঁ  থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের আহত করে তাদের কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন