সোনারগাঁয়ে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:৫৭ পিএম
সোনারগাঁয়ের আনন্দবাজার হাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারে থাকা ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়। রবিবার রাত ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নবীর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত সাড়ে ১০টায় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে একটি শুটকির গোডাউন, একটি কনফেকশনারী ও অপর দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তৎক্ষনে আগুনে চারটি দোকান ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। নবীর হোসেনের দাবী, শত্রুতা পোষণ করে দুস্কৃতকারীরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে।
এ জন্য তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, দুটি ইউনিট এক সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।


