বোমা হামলার ঘটনায় ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৬:০০ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাছুমের বাসভবনে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (১৪ মার্চ) বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক বিবৃত্তির মাধ্যমে বোমা বিস্ফোরনের ঘটনায় তারা এ র্তীব্র নিন্দা জানান।
নারায়ণগঞ্জের প্রভাবশালী একটি পরিবারের সৃষ্ট কৃতকর্মের বিরুদ্ধে কথা বলাকে কেন্দ্র করে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাছুমের বাসবভনে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে যা নেক্কার জনক। আমরা এ ঘটনার র্তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
সেই সাথে বোমা বিস্ফোরনের ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য ফতুল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ছে।


