ফতুল্লায় লামিয়া(১৫) নামক এক স্কুল ছাত্রীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) দুপুরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় মৃত করিম শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ আব্দুল মতিন মিয়ার মেয়ে ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। ছাত্রীর বাবা আব্দুল মতিন মিয়া জানান, মেয়ে লামিয়া কোচিং শেষ করে দুপুর ২ টায় বাসায় এসে পরিক্ষার ফি দেওয়ার জন্য টাকা চায়।
২/৩ পর দিব ফি দেয়া হবে বলে জানালে নিহত লামিয়া পাশের রুমে চলে যায় কিছু ক্ষন পর তার কোন সারাশব্দ না পেয়ে পাশের রুমে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় যে ঘরেরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত লামিয়ার ঝুলন্ত মৃত দেহ।এরপর তাকে উদ্ধার করলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লামিয়া কে মৃত ঘোষনা করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে রাত আটটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এসময় তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। নিহত লামিয়ার মানসীক সমস্যা ছিলো বলে তিনি জানান।


