চালকের ছদ্মবেশে মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৭:৪৫ পিএম
সোনারগাঁয়ে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণকারী এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১। (১৫ মার্চ) সকালে সোনারগাঁ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- নূর হোসেন সৌরভ (২৪) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামি একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। এক গোপন সংবাপদের ভিত্তিতে জানা যায় নূর হোসেন সৌরভ গাঁজা নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকা অভিমুখে আসছে সে সময় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


