মাসদাইর বাইতুল আকসা জামে মসজিদে টাইলস লাগানোর কাজের উদ্বোধন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৫:৪৩ পিএম
ফতুল্লা পশ্চিম মাসদাইর বায়তুল আকসা জামে মসজিদে স্থানীয় মুরুব্বী, মসজিদ কমিটির নেতৃবৃন্দর উপস্থিতিতে দোয়ার মাধ্যমে মসজিদের তৃতীয় তলার ফ্লোরে টাইলস বাসানোর কাজ গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লী আবদুল আউয়াল চৌধুরী, সাধারন সম্পাদক এনায়েতনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মাদবর,
সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন চৌধুরী, মোঃ সফর আলী, মোঃ আতাউর রহমান মেম্বার, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম সিরাজ, মো. কাইয়ুম। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মোজাম্মেল হক, মসজিদের সাধারন সম্পাদক শাহজাহান মাদবর বলেন, আমার ছোট ভাই প্রয়াত সেলিম মাদবর তৎকালীন সময়ে বিভিন্নভাবে এলাকার হৃদয়বান মানুষের সহযোগীতা নিয়ে মসজিদটির উন্নয়নে কাজ করেছিলো।
বর্তমান কমিটির অক্লান্ত পরিশ্রম আর এলাকার বিত্তবান, হৃদয়বান মানুষের সার্বিক সহযোগীতার কারণে দ্রুত গতিতে মসজিদের ব্যাপক উন্নয়ন কাজ এগিয়ে চলছে। মসজিদের আরো কিছু কাজ বাকি রয়েছে, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বাকি কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে আশা করি।


