পাগলায় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৫:৪৮ পিএম
ফতুল্লার পাগলা প্রাপ্তি সিটি এবং প্যারাডাইস সিটিতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানী। রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসময় ত্রিশ রাইজার খুলে নিয়ে আসা হয় । তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পানী ফতুল্লা অঞ্চলের জোনাল ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোহাম্মদ ফারুক জানান, পাগলা প্রাপ্তি সিটি ও প্যারাডাইস সিটিতে তিতাস গ্যাসের বৈধ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে প্রায় দুইশ চুলায় ব্যবহার করে আসছিলো।
স্থানীয় কতিপয় ব্যক্তির সহায়তায় এসব অবৈধ লাইন নিয়ে র্দীঘ দিন ধরে ব্যবহার করে আসছিলো। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আসলে তিতাস গ্যাস দুপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করে। দুটি সিটিতে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে তা খুজে বের করে প্রায় শতাধিক লাইন বিচ্ছিন্ন করা হয়।
৩০ টি রাইজার খুলে নিয়ে আসা হয় ।এসময় আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পনীর ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার সফিকুল ইসলামসহ অনেকে।


