Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৫:৫৯ পিএম

বন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ১
Swapno

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুটি পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইনসহ সাগর (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে বন্দর ২০নং ওয়ার্ডের মাহামুদনগর ও ফরাজিকান্দা লাহরবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলতানা ও পুলিশ পরিদর্শক ওবায়দুল কবীরের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।

 

অভিযান দুটি পরিচালনা করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করে। যার মামলা নং- ২০(৩)২২ ও ২৩(৩)২২।

 

জানা যায়, সোমবার বিকেল ৪টায় বন্দরে মাহামুদনগরের কলাবাগান এলাকার একটি লেপ তোশকের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় আমির হামজা নিয়ন্ত্রন অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে দোকান তল্লাশী করে দোকানের দক্ষিন পাশে বেড়া সংলগ্ন তোশকের বাছের ভিতর লুকিয়ে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

অন্যদিকে ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ একই এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সাগরকে (৪৩) গ্রেপ্তার করা হয়। বন্দর থানা পুলিশ জানায়, এ ব্যাপারে গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন