বন্দরে পুলিশের অভিযানে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৭:৪৯ পিএম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে (১৬ মার্চ) বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সিআর মামলার ওয়ারেন্টভ‚ক্ত আসামী আশিক (২৪) বন্দর চিতাশাল এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে, মাদক মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী পাভেল (৩৪) একই থানার কদম রসুল কলেজ মাঠ এলাকার মুজিবর রহমান মিয়ার ছেলে, ও মাদক মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী আবির হোসেন পারভেজ (৩০) একই এলাকার মৃত ইস্রাফিল মিয়ার ছেলে।


