সোনারগাঁয়ে আগুনে পুড়ে জীবন্ত ২টি গবাদি পশু ছাই হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে এক নারী ও চাঁর সন্তান।সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে বুধবার (১৬ মার্চ) ভোরে প্রবাসী রোসন আলীর বসত ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোসন আলীর স্ত্রী জুলেখা আক্তার জানান, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত গটে তিনটি ঘরের মালামাল ও গবাদি পশু সহ ৬ লাখ টাকার মালামাল পুড়েগেছে।
আগুন মুহুর্তের মধ্যে ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়লে আমি তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোক্রমে ঘর থেকে বের হই। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার স্টেশন ও স্থানীয়রা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে তার সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি।সোনারগাঁও ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


