Logo
Logo
×

নগরের বাইরে

জালকুড়িতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৮:৫১ পিএম

জালকুড়িতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু
Swapno

ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় আরিফ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ ফতুল্লা থানার শারজাহান রি রোলিং মিলস এলাকার খাঁ বাড়ীর মিজানের বাড়ীর ভাড়াটিয়া সিরাজ কন্ট্রাকটারের ছেলে।

 

মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত আরিফের বড় ভাই জানায়,মঙ্গলবার দিবাগত রাত প্রায় একটার দিকে নিহত আরিফের বন্ধুরা ফোন করে জানায় আরিফ মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হয়েছে এবং

 

সে এখন চাষাড়া বালুরমাঠ ইসলামিক হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রয়েছে। পরে সেখানে গিয়ে তারা আরিফ কে মৃতু অবস্থায় দেখতে পায়। পরে রাতেই নিহতের লাশ তাদের গ্রামের বাড়ী পঞ্চগড় নিয়ে যাওয়া হয়। 


তিনি আরো জানান নিহতের বন্ধুরা জানায় যে, রাতে ওয়াজ মাহফিল থেকে ভ‚ইঘর যায়। সেখান থেকে ফতুল্লায় ফেরার পথে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে বুকে আঘাত পায় আরিফ। তবে স্থানীয়রা জানায় আরিফের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন