Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৩ মাদক ব্যবসায়ী আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৯:১৮ পিএম

বন্দরে ৩ মাদক ব্যবসায়ী আটক
Swapno

বন্দর থানা পুলিশ গাজাঁ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ঘটনাস্থালে আটককৃত মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশী চালিয়ে ৮৫ পিছ ইয়াবা ও  ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন পাভেল হোসেন (৩২) বন্দর থানার ২৩ নং ওয়ার্ড কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার মজিবুর রহমানের মাদক ব্যবসায়ী ছেলে, মুমেন সূত্রধর ওরফে মুন্না (৪০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবের চর কালিতলা এলাকার স্বপন সূত্রধরের ছেলে ও আবির হোসেন পারভেজ (৩০)।একরামপুর ইস্পাহানী এলাকার মৃত ইস্রাফিল মিয়ার ছেলে।


বুধবার দুপুরে তাদের মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার রাতে বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকায় জনৈক মজিবুর রহমানের দোচালা টিনের ঘরে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে আটক করে পুলিশ।

 

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদার বাদী হয়ে আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৩)২২।

 

বন্দর থানা পুলিশ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার জনৈক মজিবুর রহমানের বসত ঘরে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান কালে পুলিশ আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করে।

 

আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে কদম রসুল কলেজ মাঠপাড়া, একরামপুর ও ইস্পাহানী এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন