শিশুবাগ বিদ্যাপিঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:৩০ পিএম
বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বন্দর শিশুবাগ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের সহসভাপতি মো. সুলতান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কর্মকর্তা কাজী জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন খান, অধ্যক্ষ রোকসানা বেগম ও উপধ্যক্ষা হালিমা খানম প্রমুখ।
এ সময় ৩২টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অভিভাবকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষ্যে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে কেক কাটা হবে।


