সিদ্ধিরগঞ্জে হাতুড়ি হুজুর ও বালতি সেলিম গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম
সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৬ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা জেলার দেবিদ্বারের ভোষনা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০) ওরফে হাতুড়ি হুজুর এবং নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে সেলিম (৫০) ওরফে বালতি সেলিম।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি চৌকস টিম গতকাল গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


