Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে তিতাস স্টাফকে কুপিয়ে গুরুতর জখম

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৫:০০ পিএম

রূপগঞ্জে তিতাস স্টাফকে কুপিয়ে গুরুতর জখম
Swapno

রূপগঞ্জে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার যাত্রামুড়া কার্যালয়ের ষ্টাফ প্রদীপ বিশ্বাসকে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা এলোপাতারিভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে। বুধবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত প্রদীপ বিশ্বাস যাত্রামুড়া, টাটকি এলাকার পদ্মা টেক্সটাইল মিল কলোনির শ্রী রনজিত বাসপোর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে প্রদীপ যাত্রামুড়া গ্যাস অফিসের নিচে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল যোগে এসে দুই দুর্বৃত্ত হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে এসে ছুড়ি দিয়ে প্রদীপকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রদীপের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা আহত অবস্থায় প্রদীপ বিশ্বাসকে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উর রহমান বলেন, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে কে বা কারা এসে প্রদীপকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরণের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন