Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৫:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Swapno

সিদ্ধিরগঞ্জে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহ, কিশোর গ্যাং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৬ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যােগে এম.ডব্লিউ হাই স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এম.ডব্লিউ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ নাজমুল হাসান। এসময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ নাজমুল হাসান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা যারা তরুণ রয়েছে তারাই ভবিষ্যতে এদেশকে নেতৃত্ব দিবে।

 

নেতৃত্ব দেওয়া মানে শুধু রাজনীতি করা না। নেতৃত্ব মানে যেকোনো পেশায় থেকে পরিবারকে সেবা করা, সমাজকে সেবা করা তথা দেশকে সেবা করা বুঝায়। তোমরা এখানে যারা বসে আছো এখান থেকেই কেউ পুলিশ অফিসার হবে, কেউ সেনাবাহিনী অফিসার হবে, কেউ ডাক্তার হবে, কেউবা ইঞ্জিনিয়ার হবে। আমিও একটা সময় তোমাদের মতো ছাত্র ছিলাম।

 

আগামীতে হয়তো তোমরা এদেশকে নেতৃত্ব দিবে।  তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের শুধু ভালো ছাত্র হলেই চলবে না ভালো মানুষ হতে হবে। সেজন্য তোমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা যদি ভালো মানুষ হও তাহলে তোমাদের দ্বারা দেশ উপকৃত হবে। তা না হলে তোমরা যতোই শিক্ষিত হও না। কেনো তোমাদের দ্বারা এদেশ কোনো সেবা পাবে না।

 

এ বয়সে অনেকের মধ্যেই খারাপ দিকে ধাবিত হওয়ার প্রবণতা থাকে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা তোমাদের মা বাবার কথা শুনবে। শিক্ষকদের কথামতো চলবে। তাহলে তোমরা কখনো খারাপ মানুষ হতে পারবে না। আর তোমাদের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় রয়েছে। তোমরা যেকোনো সমস্যায় সম্মুখীন হলে আমাদেরকে অবশ্যই অবহিত করবে। আমরা সর্বােচ্চ চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শুধু শিক্ষিত হলেই চলবে না মানবিক মানুষ হতে হবে। মানবিক মানুষ না হলে শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। তোমাদের বয়সটা কম। তাই এই বয়সে মাদকের মতো ব্যাধিতে যে কেউ তোমাদেরকে সম্পৃক্ত করাতে পারে।

 

তোমরা এমন কেউ সমস্যায় সম্মুখীন হলে পরিবারকে জানাবে। আর আমরা তোমরা তোমাদের পাশে সবসময় আছি। তোমরা যেকোনো সমস্যায় ৯৯৯ এ ফোন দিবে। অনেক বখাটে ছেলেরা ইভটিজিং করার জন্য স্কুলের গেটের সামনে অবস্থান করে।

 

এমন কেউ থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো পড়াশোনা না করে এলাকায় এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা করে। তোমরা এসবের মধ্যে নিজেকে না জড়িয়ে ভালো করে পড়াশোনা করো। তাহলেই দেশ তোমার দ্বারা উপকৃত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন