Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার পলাশ বিমান বন্দরে গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৫:৫৬ পিএম

ফতুল্লার পলাশ বিমান বন্দরে গ্রেফতার 
Swapno

শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী গোপনে বাংলাদেশ ছেড়ে মালেয়শিয়া পালিয়ে যাবার পথে ইমেগ্রেশন পুলিশের সহায়তায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফতুল্লা মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

 

বুধবার (১৬ মার্চ) তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মো. পলাশ (৩২) ফতুল্লার উত্তর নরসিংপুর মরাখালের মোঃ সাম্বাল মিয়ার ছেলে। 

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, আদালতে দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন মামলায় (২৩/২২) গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলো মো. পলাশ।

 

সংবাদটি ছিলো সে গ্রেফতার এড়াতে যে কোন সময় বিদেশ পাড়ি দিবে। তাই বিষয়টি ইমিগ্রেশন পুলিশ কে জানিয়ে রাখা হয়েছিলো। বুধবার সকালের ৯টার ফ্লাইটে মালয়েশিয়া পালিয়া যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশ কে অবগত করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন