ফতুল্লায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো শ্রাবন্তী (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিলস সংলগ্ন রেজাউল করিমের বাসা থেকে তরুনীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শ্রাবন্তী নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ শ্রী গ্রামের মো. আলম হোসেনের মেয়ে। তারা পরিবার সহকারে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিলস সংলগ্ন রেজাউল করিমের বাসার ভাড়াটিয়া ছিলেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ সাহা জানান, ওই তরুনী স্থানীয় একটি গার্মেন্টস চাকুরী করতো। বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে শুয়ে পরে। পরেরদিন সকাল আটটার দিকে তরুনীর পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখতে পায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো অবস্থায় তরুনীর ঝুলন্ত দেহ।
পরে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে কি কারনে আতœহত্যা করেছে এ ব্যাপারে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারেনি বলে তিনি জানান।


