Logo
Logo
×

নগরের বাইরে

শামীম ওসমানের ফতুল্লাবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৫:২৭ পিএম

শামীম ওসমানের ফতুল্লাবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ
Swapno

ফতুল্লা এলাকায় মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। মশায় স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও সেদিকে তাকাচ্ছেন না ফতুল্লার জনপ্রতিনিধিরা। মূলত প্রতিবছরই শীতের শেষে বছরের এ সময়টাতে মশার উৎপাত বাড়ে। সে অনুযায়ী মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহনের কথা থাকলেও সে অনুযায়ী কাজ হয়নি।

 

মশার বংশবিস্তার রোধে কোন রকমের ব্যবস্থা নেননি জনপ্রতিনিধিরা।  বিশেষজ্ঞদের মতে ডোবা, নালা, ড্রেন, ও ময়লার স্তুপে জমে থাকা পানিই বিভিন্ন রকমের জীবানুবাহী মারাত্মক মশাদের বংশবিস্তারের আদর্শ স্থান। এছাড়াও ডেঙ্গুর জীবানু বাহী এডিস মশার লার্ভা এসকল পানিতে দীর্ঘদিন জীবিত থাকতে পারে।

 

ফলে এগুলো প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যাবস্থা নিতে হবে। পাশাপাশি জনমনে মশার বংশবিস্তার রোধে তাদের ভূমিকার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে।  ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা রাসেল জানান, মশার উৎপাতের কারনে বাসায় থাকাই মুশকিল। মশারি টাঙিয়ে, কয়েল জ্বালিয়ে ঘরে বসে থাকতে হয়৷ সন্ধ্যা হলে ঘরের জানালা তো খোলাই যায় না।

 

পঞ্চবটি এলাকার বাসিন্দা ইবনুল হাসান জানান, আমাদের এলাকায় মশার উপদ্রব বেড়েছে। আগে মশার ঔষধ দেয়া হত এখন তা দেয় না আগের মত। একারনেই মশা বেড়েছে। এদিকে ফতুল্লাবাসী মশার এই উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন