Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় মাদ্রাসার ছাত্র ফারদীন নিখোঁজ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৬:২৭ পিএম

ফতুল্লায় মাদ্রাসার ছাত্র ফারদীন নিখোঁজ
Swapno

ফতুল্লা থানার চর কাশীপুর এলাকার মো. রতন শিকদারের পুত্র মো. ফারদীন (১৫) নিখোঁজ হয়েছে বলে তার পিতা ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন। ফারদীন চর কাশীপুর মিজবাউল মিলাদ মাদ্রসার নজরানা বিভাগের ছাত্র। ১৬/০৩/২০২০ তারিখ সন্ধ্যায় বাসা হইতে রাতের খাবার নিয়া চর কাশীপুর মিজবাউল মিলাদ মাদ্রাসায় যাওয়ার সময় নিখোঁজ হয়।

 

পরের দিন সকালে মাদ্রাসার শিক্ষক মোবাইল ফোনে ফারদীনের মাকে জানায় ফারদীন মাদ্রাসায় আসে নাই। পরবর্তিতে ফারদীনের বাবা রতন শিকদার ছেলেকে খোঁজাখুজি করার সময় বাড়ী হইতে দুইশত গজ দূরে চালতা গাছের নিচে ফারদীনের খাবারের টিফিন বক্সটি পেয়েছে বলে জি,ডিতে উল্লেখ্য, করেছেন। এই ঘটনায় ফারদীনের পিতা রতন শিকদার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গতকাল জি,ডি করেছেন। জি,ডি নং-১০৯৮।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন