ফতুল্লা থানা তাঁতীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৪:২৫ পিএম
ফতুল্লা থানা তাঁতীলীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯ ঘটিকার সময় সদর উপজেলার দেলপাড়া কলেজ রোড এলাকায় জন্মদিন পালন করা হয়।
ফতুল্লা থানা তাঁতীলীগের আহবায়ক মিলন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু। তাঁতীলীগ নেতা বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের জনসাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা থানা তাঁতীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, থানা তাঁতীলীগের সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মিলন মাতবর। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মহান মানুষ ও মহান নেতা ছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এইদেশ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। সেই মহান নেতার জন্মদিনে আমরা বীর মুক্তিযোদ্ধারা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী তরুণ প্রজন্মকে পড়ার অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে যদি জানতে হয় তাহলে সকল প্রজন্ম বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। ওই বইতে সকল সত্য ইতিহাস লেখা রয়েছে। বঙ্গবন্ধু ছিলেন একজন অবিসংবাদিত মহান নেতা। তিনি আজ বেঁচে থাকলে এই দেশ সোনার দেশেই পরিনত হতো।
এ সময় ফতুল্লা থানা তাঁতীলীগ নেতা আলাউদ্দিন, সাবেক প্রচার সম্পাদক হানিফ, কুতুবপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃ মুরাদ হোসেন , সাধারণ সম্পাদক মোঃ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর, প্রচার সম্পাদক সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রতন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক প্রয়াত ভিপি আলমগীরের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


