Logo
Logo
×

নগরের বাইরে

শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না : ফাইজুল ইসলাম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৪:৩৫ পিএম

শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না : ফাইজুল ইসলাম
Swapno

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ই মার্চ) সন্ধ্যায় ফতুল্লার কায়েমপুর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা-থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম। প্রধান অতিথি বলেন, যাঁর জন্ম না হলে এ দেশ হতো না, পেতামনা লাল সবুজের পতাকার স্বাধীন বাংলাদেশ।

 

সেই মহান ব্যত্তির আজ ১০২ তম জন্মদিন। তিনি ৫২ ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৬৬’র ৬ দফা, ৭১’রমুক্তিযুদ্ধ তার অবদানকে  কেউ ভুলতে পারবেনা। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের চেতনাকে। আজকের এই দিনে এই বাংলার জমিনে জন্মেছিলেন এক মহানায়ক। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার।

 

তিনি শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। সেই মহানায়ক আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। এমন মহানায়ক, মহামানবের জন্মদিন আজ।

 

যে মানুষ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তাকে কেন থাকতে দিলনা ষড়যন্ত্রকারীরা। সবাই আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করবো এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্যেও দোয়া করবো। যাতে তিনি  বেঁচে থেকে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন।

 

ফতুল্লা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিষ্টার, যুবলীগ নেতা আব্দুল কাদের, নাহিদ, শাহদাতও খোকন প্রমুখ। দোয়া শেষে নেতা কর্মী ও এতিমদের নিয়ে কেক কাটা

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন