Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৮:৫৬ পিএম

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ
Swapno

বন্দরে এক গার্মেন্টসকর্মী যুবতীকে বিয়ের প্রলোভনে স্ত্রী পরিচয় দিয়ে নিজ বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সহকর্মী প্রেমিক লম্পট সাকিলের বিরুদ্ধে।

 

রোববার (২০ মার্চ) সন্ধ্যায় বন্দর থানায় ধর্ষিতা ওই যুবতী বাদী হয়ে অভিযুক্ত সহকর্মী সাকিলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৯(০৩)২২ইং। অভিযুক্ত আসামি সাকিল বন্দর উপজেলা দশদোনা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, বন্দর মদনপুর টোটাল ফ্যাশন নামক গার্মেন্টস প্রতিষ্ঠানে ২৪ বছরের এক সুন্দরী যুবতীর সাথে কাজ করত সহকর্মী সাকিল। একই সাথে কাজ করার কারণে তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

 

একে অপরের সাথে ঘনিষ্টতায় রূপ নেয়। চলে যায় ৫টি বৎসর। গার্মেন্টসকর্মী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রী পরিচয় দিয়ে সহকর্মী সাকিলের বাড়িতে নিয়ে অসংখ্যবার ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় গত ১১মার্চ রাত আনুমানিক ৯টার দিকে সহকর্মী সাকিলের নিজ বাড়ির যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।


পরে ওই যুবতী তার সহকর্মী প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন তালবাহানা করে এড়িয়ে যায়। উপায় না পেয়ে ধর্ষিতা ওই যুবতী  প্রেমিক সাকিলের অভিভাবককে জানালে তারা উল্টো ওই যুবতীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই ধর্ষিতা যুবতী পরিবারের সাথে আলোচনা করে প্রতারক ওই প্রেমিক সাকিলকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন