ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৫:৫৫ পিএম
ফতুল্লার লিংক রোডের নির্মিতব্য ড্রেন থেকে অজ্ঞাত নারীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ মার্চ) রাত ১২টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকার ড্রেন থেকে উদ্ধার করা হয়।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। লাশটি পচে বিকৃত হওয়ায় বয়স নির্ধারন করতে পারেনি পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে একটি মৃতদেহ লিংক রোডের নবনির্মিত ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
লাশটি পচে বিবৃত হয়ে যাওয়ায় কিছুই বুজা যাচ্ছেনা। ড্রেনটির গভিরতা প্রায় ৮ফুট। ধারনা করা হচ্ছে ৬/৭ দিন আগে মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।


