সানারপাড়ে ব্রাক ব্যাংকের আউটলেটের শুভ উদ্বোধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৬:৫৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে আধুনিক মানের ডিজিটাল সেবা গ্রাহকদের প্রদানের লক্ষ্যে ব্রাক ব্যাংকের ৭২১তম এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) দুপুরে নাসিকের ৩নং ওয়ার্ডের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ব্রাক ব্যাংকের ডেমরা শাখার অধীনে এ আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সানারপাড় এজেন্ট ব্যাংকিং আউটলেটের কর্ণধার মো: জহিরুলের সভাপতিত্বে এবং ব্রাক ব্যাংকের ঢাকা রিজিওনের টীম লিডার এমরান হোসেনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাক ব্যাংকের এ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের ডেপুটি চীফ খান মো: গোলাম শাহরিয়ার, হেড অব এজেন্ট ব্যাংকিং মো: নাজমুল হাসান, ডেমরা শাখার ম্যানেজার খন্দকার মোহাম্মদ সাইফুল্লাহ, যাত্রাবাড়ী জোনের টেরিটরি ম্যানেজার গোবিন্দ চন্দ্র মন্ডল, এজেন্ট ব্যাংকিং নারায়ণগঞ্জের টীম লিডার,
নিতাই চক্রবর্তী ও নাসিক ৩নং ওয়ার্ড পঞ্চায়েতের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহজাহান সাজু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। কাউন্সিলর শাহজালাল বাদল তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়াসহ এমন কোন জায়গা নেই যে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারই অংশ হিসেবে সারাদেশে ডিজিটাল সেবা এখন সাধারণ মানুষের দোড় গোড়ায়।


